রোববার ভোরে পৌনে ৬টার দিকে সবুজবাগের দক্ষিণগাঁও কাচারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই ঐ নারীকে গুরুতর আহত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
আরো পড়ুন>>> সদরঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
নিহতের বাবা দ্বীন ইসলাম বলেন, সকালে আমরা সবাই ঘুমিয়েছিলাম। কিন্তু কী কারণে রুমানা ছাদে গেছে জানি না। ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলে তাকে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।