ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মশক নিধনে প্রতি সপ্তাহে সমন্বয় সভার নির্দেশ ডিএনসিসি মেয়রের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৪, ২৮ মার্চ ২০২২
মশক নিধনে প্রতি সপ্তাহে সমন্বয় সভার নির্দেশ ডিএনসিসি মেয়রের
রাজধানীর গুলশান-২ এ নগর ভবনের হলরুমে এক সভায় বক্তব্য দেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম- ছবি: সংগৃহীত

মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে কাউন্সিলরদের প্রতি সপ্তাহে অন্তত একবার সমন্বয় সভা করার নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার রাজধানীর গুলশান-২ এ নগর ভবনের হলরুমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২য় পরিষদের ১১তম সভায় তিনি এ কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্বে এসেছি। জনগণের সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালনে কোনোভাবেই যেন অবহেলা না হয়।

Advertisement

এ সময় কাউন্সিলরদের অনুমতি ব্যতিরেকে বিদেশ ভ্রমণ না করার বিষয়ে নির্দেশনা দেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

কর্পোরেশনের সভায় উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ সব কাউন্সিলর এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!