ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

টিপ কাণ্ড: সিসিটিভির ফুটেজ দেখে যা জানালো পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৫, ৪ এপ্রিল ২০২২
টিপ কাণ্ড: সিসিটিভির ফুটেজ দেখে যা জানালো পুলিশ
প্রতীকী ছবি

কপালে টিপ পরে গত শনিবার নিজ কর্মস্থলের দিকে হেঁটে যাচ্ছিলেন তেজগাঁও কলেজের শিক্ষিকা ড. লতা সমাদ্দার। রাজধানীর ফার্মগেট এলাকায় তাকে উদ্দেশ্য করে কটূক্তি করেন একজন পুলিশ সদস্য।

এরপর ঐ শিক্ষিকা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিডির সেই কপি ভাইরাল হয়েছে। 

আর এর পরপরই ঘটনাটির প্রতিবাদে কপালে টিপ পরা ছবি পোস্ট করছেন অসংখ্য নারী। শুধু নারী নন, পুরুষরাও কপালে টিপ পরে ছবি তুলছেন। আর তা ফেসবুকে পোস্ট করছেন। জানাচ্ছেন প্রতিবাদ।

Advertisement

আরো পড়ুন>>> রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬

এরইমধ্যে টিপ পরা নিয়ে তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দারকে কটূক্তির ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে পুলিশ। এতে পুলিশ নিশ্চিত হয়েছে যে, অভিযুক্ত ব্যক্তি পুলিশ সদস্য। তবে তার নাম, মোটরসাইকেলের সম্পূর্ণ নম্বরসহ সুর্নিদিষ্ট কোনো তথ্য এখনো তারা জানতে পারেননি। 

ফলে ঐ অভিযুক্তকে শনাক্ত করতে সময় লাগছে। তবে যেকোনো সময় ধরা পড়বেন বলে আশা প্রকাশ করেছেন পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে ঘটনার তদন্ত করছি। সংশ্লিষ্ট সবাই দিনরাত কাজ করছে। শিক্ষিকা অভিযুক্ত ব্যক্তির নাম জানাতে পারেননি। 

তিনি আরো বলেন, মোটারসাইকেলটির আংশিক নম্বর দিয়েছেন। এসব কারণে দেরি হচ্ছে। তবে বিভিন্নভাবে আমরা এখন পর্যন্ত বলতে পারি অভিযুক্ত ব্যক্তি পুলিশ সদস্যই। তদন্তে বাকিটা নিশ্চিত হওয়া যাবে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!