বৃহস্পতিবার রাতে পল্লবী থানা এলাকায় বিটিআরসির প্রতিনিধিসহ অভিযান পরিচালনা করে ২৫৫টি অনিবন্ধিত মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো.শাহাবুদ্দিন আহম্মেদ, মো. ওমর ফারুক, মো. আব্দুল আজিজ, মো. কাওসারুল হক ও মো. ফয়সাল হক।
.png)
শুক্রবার র্যাব থেকে জানানো হয়, অভিযান স্থলে বিটিআরসির প্রতিনিধিদল তাদের নিজস্ব সফটওয়ার ও সার্ভারের মাধ্যমে যাচাই করে ২৫৫টি মোবাইল ফোন অবৈধভাবে চোরাইপথে আমদানি করা হয় বলে ঘোষণা করেন। পরবর্তীতে র্যাব-৪ এর আভিযানিক দল মোবাইল ফোনগুলো উদ্ধার করে। গ্রেফতারকৃতরা কয়েক বছর ধরে বিভিন্ন দেশ থেকে চোরাই পথে অবৈধভাবে মোবাইল দেশে নিয়ে আসছিল।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।