ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নিউমার্কেটে শান্তি ফেরাতে সাদা পতাকা উড়ালেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৯:২৩, ২০ এপ্রিল ২০২২
নিউমার্কেটে শান্তি ফেরাতে সাদা পতাকা উড়ালেন ব্যবসায়ীরা
ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেটে শান্তি ফেরাতে সাদা পতাকা উড়িয়েছেন ব্যবসায়ীরা। বুধবার মার্কেটের প্রতিটি ফটকে এ সাদা পতাকা টানানো হয়।

নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ বলেন, ব্যবসায়ীরা প্রতিটি মার্কেটে সাদা পতাকা উড়িয়েছে। ঢাকা কলেজের কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে এবং বিষয়টা সমাধান হচ্ছে। বাকি উত্তেজনাও হয়তো ছাত্রদের মধ্যে থাকবে না।

এর আগে, বুধবার বিকেলের দিকে নিউমার্কেট এলাকায় হঠাৎ করে উত্তেজনা দেখা দেয়। এ সময় মার্কেটের সামনে দোকান কর্মচারীরা এবং ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন।

Advertisement

নিউমার্কেট খুলে দেওয়া হয়েছে- এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কলেজের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা নিউমার্কেট খোলার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন।

ঢাকা কলেজ শিক্ষার্থীদের দাবি- গত দুদিন ধরে চলা সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা না নেয়া পর্যন্ত নিউমার্কেটের কোনো দোকান খোলা যাবে না।

এ বিষয়ে এডিসি শাহেন শাহ মাহমুদ বলেন, হঠাৎ করেই আবার পরিস্থিতি অস্বাভাবিক হয়। আমরা প্রয়োজন না হলে কখনো শক্তি প্রয়োগ করি না। যতটুকু প্রয়োজন ছিল ততোটুকু শক্তি প্রয়োগ করেছি। আপনারা দেখেছেন আজকে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক ছিল। দিনটা আমরা খুব সুন্দর কাটাচ্ছিলাম। ছাত্ররাও অনেক শান্ত ছিল। কিন্তু হঠাৎ করেই একটু অন্যরকম পরিস্থিতি হয়।

এর আগে, সোমবার রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। যা চলে সন্ধ্যা পর্যন্ত। এ ঘটনায় উভয়পক্ষের অর্ধ শতাধিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মাঝে কয়েকজনের অবস্থা গুরুতর। আর সংঘর্ষের মাঝে পড়ে মারা যান একটি কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান নাহিদ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!