শুক্রবার ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার (ডিসি) মো. সানোয়ার কবীর গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুবাই থেকে আসা এক যাত্রী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ নামে একটি ফ্লাইটে করে বৃহস্পতিবার রাতে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে আমাদের কাছে গোপন খবর ছিল, ওই যাত্রী দুবাই থেকে অবৈধ ফোন ও স্বর্ণালংকার নিয়ে আসছেন।
.png)
পরে বিমানবন্দরে ঐ যাত্রীকে আটক করা হয়। তার কাছে থাকা ছয়টি লাগেজ তল্লাশি করে ২৭৩টি আইফোন, স্যামসাং নোট২০, গুগল পিক্সেলসহ সাড়ে ৩ শতাধিক মোবাইল পাওয়া যায়। এছাড়া ঐ যাত্রীর কাছে প্রায় ১ কেজি ৬শ গ্রাম স্বর্ণালংকার এবং সোনারবার পাওয়া যায়।
পরে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা। ঐ যাত্রীর বিরুদ্ধে কাস্টম আইন এবং ফৌজদারি আইনে দুটি মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।