[ রাজধানী ]
নিউমার্কেটে সংঘর্ষের ২ সূত্রপাতকারীসহ গ্রেফতার ৩
ফাইল ফটো
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের সূত্রপাতকারী দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এছাড়া সংঘর্ষে হত্যাকাণ্ডে জড়িত আরেকজনকে আটক করা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাতে শরীয়তপুর ও কক্সবাজার এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
তিনি জানান, সম্প্রতি ঢাকা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত একজন এবং সংঘর্ষের সূত্রপাতকারী দুজনকে গ্রেফতার করা হয়েছে।
.png)
রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!