বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকলে কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল্লাহ খান বলেন, নিহত যুবকের নাম রনি আহমেদ (২৫)। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার রাত সোয়া দশটায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
.png)
নিহত রনি আহমেদের খালাতো ভাই হীরা বলেন, যাত্রাবাড়ী মাতুয়াইলে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে মৃত ঘোষণা করা হয়।
হীরা আরো বলেন, রনি আগে বাসের সুপারভাইজার হিসেবে কাজ করত। বর্তমানে কী করত, সে বিষয়ে কিছু জানতাম না।