[ রাজধানী ]
রাজধানীতে সড়কে ঝরল নারীর প্রাণ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল -ফাইল ছবি
রাজধানীর রমনা পার্কের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ২৫ বছর বয়সী রিনা আক্তার ও ২৮ বছর বয়সী মোস্তফা কামাল। তবে তাদের ঠিকানা পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এএসআই মো. আব্দুল্লাহ খান বলেন, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রমনা পার্কের গেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন দুই আরোহী। পরে তাদের উদ্ধার করে ঢামেকে আনলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ঢামেক মর্গে রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!