ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রুট পারমিটবিহীন বাস চলাচল বন্ধে ১৭-২৮ জুলাই চিরুনি অভিযান: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১৬:২৭, ২১ জুন ২০২২
রুট পারমিটবিহীন বাস চলাচল বন্ধে ১৭-২৮ জুলাই চিরুনি অভিযান: মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস- ফাইল ফটো

রুট পারমিটবিহীন বাস চলাচল বন্ধে আগামী ১৭ থেকে ২৮ জুলাই রাজধানীতে চিরুনি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার ডিএসসিসির নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভায় মেয়র এ কথা জানান।

ডিএসসিসি মেয়র বলেন, ঢাকায় এখন ১৬৪৪টি রুট পারমিটবিহীন বাস চলাচল করছে। এ অবৈধ বাসগুলোর বিরুদ্ধে চিরুনি অভিযান চালানো হবে।

Advertisement

তিনি আরো বলেন, ঘাটারচর থেকে কাঁচপুর রুটে এখন থেকে নগর পরিবহন ছাড়া অন্য কোনো পরিবহন চলতে দেওয়া হবে না। তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এর মাধ্যমে আমাদের বাস সংখ্যা বৃদ্ধি পাবে। যাত্রীসেবার মান বাড়বে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে নগর পরিবহনে আরো নতুন তিনটি রুট চালু হচ্ছে জানিয়ে মেয়র তাপস বলেন, ১ সেপ্টেম্বর থেকে নতুন আরো তিনটি রুটে নগর পরিবহন চালু হচ্ছে। রুট নম্বর হচ্ছে- ২২, ২৩ ও ২৬। এ রুটগুলোতে নতুন বাস দিয়ে যাত্রা শুরু হবে।

কমিটির সভাপতি ও দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে বৈঠকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ/এইচএন
ট্যাগ: মেয়র তাপস
লিংক সফলভাবে কপি হয়েছে!