ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১১:৪৯, ২৭ জুন ২০২২
রাজধানীতে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ফাইল ফটো

রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি জুতার কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

সোমবার সকাল পৌনে ১১টায় দক্ষিণ বনশ্রীর ১২/৫ নম্বর রোডে জুতার কারখানায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, সকাল পৌনে ১১টায় আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরো ৩টি ইউনিট যুক্ত হয়।

এদিকে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!