ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২০ মিনিটের আগুনে ১৫ লাখ ক্ষতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৯, ২৬ জুন ২০২২
২০ মিনিটের আগুনে ১৫ লাখ ক্ষতি
আগুন লাগা মার্কেটের সামনের অংশ- ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের একটি মার্কেটের একটি দোকানে আগুন লেগেছে। এতে দোকানের মালামাল পুড়ে গেছে। তবে আগুন অন্য দোকানে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

রোববার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের নিচতলার ইলেকট্রনিক্সের দোকানে আগুন লাগে। পরে মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, আগুনে ন্যাশনাল ইলেকট্রনিক্সের ১৫টি ফ্রিজ ও ২২টি টেলিভিশনসহ অন্য মালামাল পুড়ে গেছে। এতে দোকনের মালিক মামুনুর রশিদের আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Advertisement

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!