ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নগরবাসীকে মেয়র আতিকের ঈদ শুভেচ্ছা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৩, ৯ জুলাই ২০২২
নগরবাসীকে মেয়র আতিকের ঈদ শুভেচ্ছা 
মো. আতিকুল ইসলাম- ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও নগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

রোববার সন্ধ্যায় এক শুভেচ্ছা বার্তায় ডিএনসিসি মেয়র বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। আসুন, আমরা সবাই পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করি।

নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, এই দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরো সুদৃঢ় হোক। আসুন, সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর জীবন গড়ি।

Advertisement

শুভেচ্ছা বার্তায় সবাইকে মাস্ক পরিধান করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান মেয়র।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: মেয়র
লিংক সফলভাবে কপি হয়েছে!