ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর ২৮ ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারিত

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ২০:৪৫, ১০ জুলাই ২০২২
রাজধানীর ২৮ ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারিত
ফাইল ফটো

ঈদের প্রথম দিনের সন্ধ্যা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১৭টি ও উত্তর সিটি কর্পেরেশনের (ডিএনসিসি) ১১ ওয়ার্ড থেকে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো.আবু নাছের জানান, ১৭টি ওয়ার্ডের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো- ১০, ১৬, ২৩, ২৪, ২৮, ২৯, ৩১, ৩৭, ৩৯, ৪০, ৪১, ৪৩, ৫৩, ৫৬, ৫৭, ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ড।

Advertisement

এ পর্যন্ত সার্বিকভাবে প্রায় ৭৫ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।

এদিকে, ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন শিমুল জানান, উত্তর সিটির ১১টি ওয়ার্ডের কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো- ৬, ১৩, ১৯, ২৫, ৩১, ৪৪, ৪৫, ৪৬, ৫২, ৫৩ এবং ৫৪ নম্বর ওয়ার্ড।

তিনি আরো জানান, সার্বিকভাবে উত্তর সিটিতে কোরবানির বর্জ্যের ৮০ ভাগ অপসারণ সম্পন্ন হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!