[ রাজধানী ]
হাটের বর্জ্য পরিষ্কার না করলে জামানত বাজেয়াপ্ত: মেয়র আতিক
মেয়র আতিকুল ইসলাম- ফাইল ফটো
১২ ঘণ্টার মধ্যে হাটের বর্জ্য পরিষ্কার না করলে ইজারাদারের জামানত বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
রোববার ডিএনসিসির ৭ নং ওয়ার্ডের মিরপুর স্টেডিয়াম সংলগ্ন একটি কোরবানির স্থান পরিদর্শনে এসে তিনি এ হুঁশিয়ারি দেন।
মেয়র আতিক বলেন, হাট ইজারার শর্তের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা ছিল। ইজারাদাররা যদি ১২ ঘণ্টার মধ্যে হাটের বর্জ্য পরিষ্কার না করেন তাহলে তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে।
.png)
এ বাজেয়াপ্ত করার বিষয়টি ইজারাদারদের জানানো হয়েছে বলেও জানান ডিএনসিসি মেয়র।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!