ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঈদের তৃতীয় দিনেও ফাঁকা ঢাকা

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১০:২২, ১২ জুলাই ২০২২
ঈদের তৃতীয় দিনেও ফাঁকা ঢাকা
ফাইল ফটো

ঈদুল আজহার তিন দিনের সরকারি ছুটি শেষে আজ মঙ্গলবার খুলেছে অফিস-আদালত। তবুও চিরচেনা যানজটের রাজধানী ঢাকা আজ ছিল ফাঁকা। কারণ, বাড়তি ছুটি নিয়ে অনেকেই নিজ নিজ এলাকায় অবস্থান করছেন।

নাড়ির টানে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে লাখো মানুষ ঢাকা ছেড়ে চলে যাওয়ায় বদলে গেছে রাজধানীর চিত্র। তবে ট্রেন, বাস ও লঞ্চে করে ঢাকা ফিরতে শুরু করেছে এসব মানুষ।

মঙ্গলবার সকালে রাজধানীর প্রায় প্রতিটি সড়কে তেমন যানবাহনের আধিক্য চোখে পড়েনি। উত্তরা, মিরপুর, গাবতলী ও ফার্মগেট ঘুরে দেখা গেছে, সড়কে গণপরিবহনের সংখ্যা কম। এসব এলাকার প্রায় সবগুলো মোড়ই ছিল ফাঁকা। 

Advertisement

সরেজমিনে দেখা যায়, কোনো কোনো সড়কে মিনিবাস চলছে, তাও সংখ্যায় কম। তবে সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি রয়েছে প্রচুর। বেশকিছু গণপরিবহন দেখা গেলেও যাত্রী ছিল কম। ফাঁকা রাস্তা পেয়ে অনেকেই বেপরোয়া গতিতে গাড়ি চালাতে দেখা গেছে।

এছাড়া অফিসপাড়া খ্যাত মতিঝিলও সুনসান। ঈদের ছুটির পরও এখনো সবাই অফিসে যোগ দেননি। সরকারি ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়ে অনেকে নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। অন্যান্য দিনের তুলনায় ঢাকার বাতাস ছিল নির্মল। গাড়ির হর্নও তেমন ছিল না।

উত্তরা এয়ারপোর্ট এলাকায় গাড়ির জন্য অপেক্ষমাণ সরকারি চাকরিজীবী আফজাল হোসেনের সঙ্গে কথা হয়। তিনি জানান, ঈদে বাড়তি ছুটি নেননি। তাই আজ অফিস করতে হচ্ছে। তবে ঈদের আমেজ অফিস করতে ভালো লাগে। যানজট কম থাকে, আবার অফিসেও কাজ কম থাকে। তবে আগামী সপ্তাহের শুরু থেকেই সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!