ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

তৃতীয় লিঙ্গের একজনের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৩, ২৮ জুলাই ২০২২
তৃতীয় লিঙ্গের একজনের ঝুলন্ত লাশ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর গোপীবাগে তৃতীয় লিঙ্গের একজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোপীবাগ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম অন্তর ইসলাম (২২)। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায়।

তৃতীয় লিঙ্গের আরেকজন নাদিম বলেন, ওয়ারী এলাকায় ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে ছিলেন অন্তর। বাড়িওয়ালার সহযোগিতায় উদ্ধার করে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বিকাল পৌনে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নাদিম আরো বলেন, অন্তর কী কারণে গলায় ফাঁসি দিয়ে অন্তর আত্মহত্যা করেছেন, সে বিষয়ে আমরা কিছু বলতে পারছি না।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল (ঢামেক)পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ওয়ারী থেকে গলায় ফাঁস দেওয়া অন্তর ইসলাম নামে তৃতীয় লিঙ্গের একজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!