[ রাজধানী ]
পেট্রোল পাম্পকে আড়াই লাখ টাকা জরিমানা
ফাইল ছবি
নির্দিষ্ট পরিমাণের কম তেল দেওয়ায় মতিঝিলে করিম অ্যান্ড সনস নামে একটি পেট্রোল পাম্পকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শনিবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন প্রতিষ্ঠানটির ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।
তিনি বলেন, একটি মেশিনে অকটেন ৪৯০ মিলি এবং অপরটিতে ৫০০ মিলি কম দেওয়া হয়েছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে আমরা ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছি।
এ সময় ঐ দুটি মেশিনে তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয় বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!