দুর্ঘটনার পরপরই দুপুর দেড়টার দিকে গুরুতর আহত ঐ শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা রুবেল বলেন, আমাদের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার চন্দ্রিকান্দ্রা গ্রামে। বর্তমানে মগবাজারে ওয়্যারলেস গেট এলাকায় একটি বস্তিতে থাকি। ঢাকা থেকে তেজগাঁওগামী একটি ট্রেনের ধাক্কায় আমার মেয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসা জানান আমার মেয়ে আর বেঁচে নেই।
.png)
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানাকে জানিয়েছি।