ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী নজরুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৪, ৮ আগস্ট ২০২২
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী নজরুল গ্রেফতার
মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মো. নজরুল ইসলাম- ফাইল ছবি

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। সোমবার এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মো. নজরুল ইসলাম খুলনার বটিয়াঘাটা থানার নয়ালতলা গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকা থেকে তাকের গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের শাহ আলী এলাকার ই-ব্লকে অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেফতার করেছে এটিইউ’র একটি বিশেষ দল। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, (মামলা নম্বর-১১) এর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।

Advertisement

তিনি আরো বলেন, চলতি বছরের ২৮ জুলাই নজরুল ইসলামের অনুপস্থিতিতে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। রায়ে নজরুল ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার অভিযোগ প্রমাণিত হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!