[ রাজধানী ]
বাসে অজ্ঞানপার্টির খপ্পরে ব্যবসায়ী, খোয়ালেন ২ লাখ টাকা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল- ফাইল ছবি
রাজধানীর গুলিস্তানে বাসের ভেতর অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে আনুমানিক দুই লাখ টাকা খুইয়েছেন মো. শামীম নামে এক ব্যবসায়ী। সোমবার বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।
ভুক্তভোগী ব্যবসায়ীর বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার দৌলতপুর গ্রামে। শামীমের মামাতো ভাই মো. কাউয়ুম জানান, মোহনগঞ্জ উপজেলায় শামীমের মোবাইল ফোন বিক্রির ব্যবসা রয়েছে।
তিনি আরো জানান, রোববার শামীম গ্রাম থেকে ঢাকায় এসে মিরপুরে এক আত্মীয়ের বাসায় ছিলেন। সোমবার দুপুরে মোবাইল কেনার জন্য গুলিস্তান যান। বিকেল ৪টার দিকে শামীমই ঐ আত্মীয়কে ফোনে জানান- বাসে তাকে কেউ কিছু খাইয়ে ব্যবসার আনুমানিক ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পরে সেই আত্মীয় গুলিস্তান ট্রেড সেন্টার থেকে অচেতন অবস্থায় শামীমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
.png)
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, পাকস্থলী ওয়াশ করানোর পর ভুক্তভোগীকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!