ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মধ্যরাতে বাড়িতে হানা, ৬ জনকে অজ্ঞান করে নিয়ে গেল সব

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪২, ২ আগস্ট ২০২২
মধ্যরাতে বাড়িতে হানা, ৬ জনকে অজ্ঞান করে নিয়ে গেল সব
দুর্বৃত্তদের মারধরে আহত কয়েকজন হাসপাতালে ভর্তি। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মারধর ও অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে।

সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। ঐ পরিবারের আহত ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চিকিৎসাধীন বিপুল চাকী বলেন, রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত ১টার দিকে বাড়ির গ্রিল কেটে ৭-৮ জন ভেতরে ঢোকে। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ও সবার মুখ বেঁধে রেখে নগদ ৫০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

তিনি বলেন, দুর্র্বত্তরা আমাকে, মেয়ে বরিশা ও শিক্ষক ইতি রানী দে কে মারধর করে। পাশের বাড়ির লোকজনকেও অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা টিউবয়েলের মধ্যে চেতনানাশক দিয়ে বাড়ির সবাইকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। মঙ্গলবার সকালে তাদের বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা।

Advertisement

বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের সবাই হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হলে তাদের থানায় অভিযোগ দায়েরের কথা বলেছি।

ডেইলি-বাংলাদেশ/আরআই
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!