[ দেশজুড়ে ]
রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
প্রতীকী ছবি
রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার বহরের কালুখালী গ্রামের হোসেন আলীর স্ত্রী মর্জিনা বেগম এবং তার সাড়ে তিন মাস বয়সী মেয়ে চাঁদনী আক্তার তানিয়া।
শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রাম এ ঘটনা ঘটে।
নিহতদের প্রতিবেশী সেলিনা বেগম জানান, ঘটনার সময় ভারী বৃষ্টি হচ্ছিল। শিশু তানিয়া তার ভাইয়ের কোলে ছিল। এ সময় তানিয়া দুধ খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে। মর্জিনা ছেলের কাছ থেকে তানিয়াকে নিয়ে দুধ খাওয়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকা টিনের বেড়ার সঙ্গে স্পর্শ লাগলে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।
.png)
কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!