[ দেশজুড়ে ]
মিঠামইনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ফাইল ছবি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার পশ্চিম শরীফপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বাবুল মিয়া নামে ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া উপজেলার গোপদিঘি ইউনিয়নের ইসলাম উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার জানান, বিকেলে শরীফপুর গ্রামে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন বাবুল। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!