[ দেশজুড়ে ]
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু
প্রতীকী ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে বৈদ্যুতিক সেচ পাম্প করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাহারুল ইসলাম নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মোজাহারুল ইসলাম একই গ্রামের আব্দুল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, মোজাহারুল ইসলাম বাড়ির সেচ পাম্পে গোসল করতে যান। এ সময় তিনি সেচ পাম্পের বৈদ্যুতিক সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। স্বজনরা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
বেলকা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সেচ পাম্পের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাহারুল ইসলামের মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!