[ দেশজুড়ে ]
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের
প্রতীকী ছবি
হবিগঞ্জের বানিয়াচংয়ে নৌকা থেকে রড তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মিয়া নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রুবেল মিয়া উপজেলার বড় বাজার এলাকার শাহিন মিয়ার ছেলে।
বুধবার বিকেলে উপজেলার বালিখাল এলাকায় এ ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, রুবেল মিয়া নামের ঐ কিশোর বালিখাল এলাকায় নৌকা থেকে লোহার রড তোলার কাজ করছিল। এক পর্যায়ে সে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে। তাৎক্ষণিক উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!