ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে কাভার্ডভ্যান চাপায় অটোচালক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৮, ৬ জুলাই ২০২২
হবিগঞ্জে কাভার্ডভ্যান চাপায় অটোচালক নিহত
প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যানের চাপায় পায়েল মিয়া নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

বুধবার সকালে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রত্না নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পায়েল মিয়া আজমিরীগঞ্জ পৌরসভার নগর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।

বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, পায়েল মিয়া আজমিরীগঞ্জ বাজার থেকে মাছ নিয়ে হবিগঞ্জ যাচ্ছিলেন। এ সময় বানিয়াচং উপজেলার রত্না নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান তার অটোরিকশাকে চাপা দেয়। এতে পায়েল মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা পায়েল মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যান উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!