[ দেশজুড়ে ]
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নিহত সাদনান হাসান স্মরণ। ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক।
নিহতরা হলেন উপজেলার বাঘাসুরা ইউপি চেয়ারম্যান সাহাবউদ্দিনের ভাতিজা ফতেহপুর গ্রামের সেবুল মিয়ার ছেলে সাদনান হাসান স্মরণ ও ব্রাহ্মণবাড়িয়ার ধরমন্ডল গ্রামের বজলু মিয়ার ছেলে জালাল মিয়া।
.png)
আরো পড়ুন >>> সুখের আশায় প্রেমের বিয়ে, জুটল শুধুই নির্যাতন
আব্দুর রাজ্জাক জানান, দুই যুবক মোটরসাইকেলযোগে মাধবপুর থেকে সিলেটের দিকে যাচ্ছিল। হাইওয়ে ইনের কাছে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্মরণ মারা যায়।
স্থানীয় লোকজন আহত জালালকে উদ্ধার করে ঢাকা নিয়ে যাওয়ার পথে নরসিংদী পৌঁছলে রাত সাড়ে ১১টার দিকে মারা যায়।
ওসি জানান, এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। মরদেহ থানায় রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!