ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ২৯ মে ২০২২
হবিগঞ্জে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা শাহজীবাজারে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে নেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুণ নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি। তিনি জানান, বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে একটি ট্রান্সফরমারে সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্তের পর জানা যাবে।

Advertisement

তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন গুরুতর কেউ হতাহত হয়নি। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বলা সম্ভব না।

এদিকে আগুন লাগার পরপরই বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে ভিড় জমায় উৎসুক জনতা। এ সময় তাদের নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!