[ দেশজুড়ে ]
স্কয়ার ফার্মার আগুন সাড়ে ৭ ঘণ্টায় নিয়ন্ত্রণে
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পুড়ে যাওয়া কারখানা- ছবি: সংগৃহীত
গাজীপুরের স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার আগুন সাড়ে ৭ ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কারখানার লার্জ ভলিউম প্যারেন্টাল ইউনিটে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমণি শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ও মির্জাপুরের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন বাড়তে থাকলে কালিয়াকৈর থেকে আরও একটি, মির্জাপুর থেকে একটি, টাঙ্গাইলের সখিপুর থেকে দুটি, সাভার ইপিজেড থেকে দুটি, জয়দেবপুরের দুটি ও ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার থেকে দুটি ইউনিট এসে যোগ দেয়।
দিনমণি শর্মা আরো জানান, কারখানার নিচতলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলাসহ প্রতিটি ফ্লোরেই আগুন ছড়িয়েছে। যে ভবনটিতে আগুন লেগেছে সেখানে ওষুধ তৈরির নানা কেমিক্যাল ও দাহ্য পদার্থ রয়েছে। যে কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!