ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে রায়হান নিট কম্পোজিটে আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ২৩ মে ২০২২
গাজীপুরে রায়হান নিট কম্পোজিটে আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুরে চন্দ্রা এলাকায় নুর গ্রুপের রায়হান নিট কম্পোজিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার বেলা আড়াইটায় রায়হান নিট কম্পোজিটে চার তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম।

এর আগে কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার আগুন লাগার ঘটনা ঘটে।

Advertisement

তিনি জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় নুর গ্রুপের রায়হান নিট কম্পোজিট মিলের সাততলা ভবনের চারতলার গুদামে আগুনের সূত্রপাত হয়। কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসের খবর দেয় কর্তৃপক্ষ। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এদিকে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আগুন বাড়তে থাকায় সেখানে আরো ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। বেলা সাড়ে ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!