[ দেশজুড়ে ]
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় নূর গ্রুপের রাইয়ান নিট কম্পোজিট লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, পোশাক কারখানার পঞ্চম তলায় আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা। পরে ফায়ার সার্ভিসের আরো চার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
.png)
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে। এখন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিন ইউনিট ও ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটিসহ ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!