ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বাসে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ৯ ভিজিল্যান্স টিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২১, ১০ আগস্ট ২০২২
বাসে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ৯ ভিজিল্যান্স টিম
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির লোগো

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বাসভাড়া নির্ধারনের পর থেকেই অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ করছেন যাত্রীরা। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান চালাচ্ছে বিআরটিএ। তাদের সঙ্গে থেকে অনিয়ম তদারকিতে এবার ৯টি ভিজিল্যান্স টিম গঠন করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

গত ৮ আগস্ট সংগঠনের এক জরুরি সভায় এ টিম গঠন করা হয়। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে এ টিম বিআরটিএ’র ম্যাজিস্ট্রেটদের সঙ্গে থেকে সব ধরনের অনিয়ম তদারকি শুরু করেছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দফতর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। সেগুলোর মধ্যে অন্যতম হলো- বিআরটিএ’র তালিকা অনুযায়ী ভাড়া নেয়া, অতিরিক্ত ভাড়া আদায় না করা, সব গাড়িতে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টাঙিয়ে রাখা।

এছাড়া ঢাকা শহর ও শহরতলী রুটে চলাচলকারী গাড়ির ওয়েবিলে কোনো স্ল্যাব থাকবে না, রাস্তায় কোনো চেকার থাকবে না, এক স্টপেজ থেকে অন্য স্টপেজ পর্যন্ত গাড়ির দরজা বন্ধ থাকবে। রুট পারমিটের স্টপেজ অনুযায়ী গাড়ি থামানোর নির্দেশনাও দেওয়া হয়।

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না হওয়া পর্যন্ত ভিজিলেন্স টিমের কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। সভায় উপস্থিত ছিলেন ঢাকার ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও এমডিরা। এছাড়া সব রুট মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরাও বৈঠকে অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!