ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

চকবাজারে পলিথিন কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৮, ১৫ আগস্ট ২০২২
চকবাজারে পলিথিন কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
ফাইল ফটো

রাজধানীর চকবাজারে একটি পলিথিন কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট একযোগে কাজ করছে।

সোমবার দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সদরদফতরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, আগুন লাগার ৯ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। প্রথমে ছয়টি এবং পরে আরো চারটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিসের সদরদফতরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এক প্রতক্ষদর্শী জানান, ভবনের নিচতলায় থাকা হোটেলে সিলিন্ডার বিস্ফোরিত হয়। সেটি ডান দিক দিয়ে বের হয়ে উপরে উঠে যায়। সেখান থেকেই পলিথিন কারখানায় আগুন লাগে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!