[ রাজধানী ]
করাইল বস্তির মসজিদে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত
করাইল বস্তি। ছবি: সংগৃহীত
রাজধানীর বনানী সংলগ্ন করাইল বস্তিতে একটি মসজিদের ভেতরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. আল-আমিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।
বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
সংঘর্ষের ঘটনায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন।
.png)
স্থানীয় সূত্রে জানা যায়, বনানীর করাইল বস্তি এলাকায় নূরানী মসজিদের ভেতরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় এলোপাতারি ছুরিকাঘাতে সাতজন আহত হয়। এদের মধ্যে আল-আমিন মারা যায়। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!