[ রাজধানী ]
রাজধানীতে ৩৭ ছিনতাইকারী আটক
ছবি প্রতীকী
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৩৭ সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও সেডেটিভ স্প্রে উদ্বার করা হয়েছে।
শনিবার রাতে র্যাব-৩ এর একটি দল শাহজাহানপুর, মতিঝিল, মুগদা ও তেজগাঁও এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ও স্টাফ অফিসার (মিডিয়া) বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের সদস্যরা বলেছে, তারা রাজধানীর বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে যাত্রীদের মুখের ওপর অজ্ঞান করার ওষুধ ছিটিয়ে এবং ধারালো অস্ত্রের মুখে ছিনতাই করে থাকে।
.png)
আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান র্যাবের কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ছিনতাইকারী
লিংক সফলভাবে কপি হয়েছে!