ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৪, ২২ আগস্ট ২০২২
রাজধানীতে স্বস্তির বৃষ্টি
ফাইল ছবি

ঋতুচক্রে বর্ষাকাল চললেও প্রকৃতি যেন উত্তপ্ত। তাপপ্রবাহ বৃষ্টির তৃষ্ণাকে আরো তীব্রতর করে তুলেছিল। মাঝে মাঝে বৃষ্টি দেখা দিলেও কমেনি গরম। টানা গরমে অতিষ্ঠ জনজীবন। সকাল থেকে রাজধানীর আকাশে মেঘ দেখা গেলেও হয়নি বৃষ্টি। অবশেষ বিকেলে এক পশলা বৃষ্টিতে স্বস্তি ফিরেছে নগরবাসীর। 

বিকেল ৩টার পর রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটর, মগবাজার, মৌচাক এসব জায়গায় ঝুম বৃষ্টি শুরু হয়। আকাশও মেঘলা হয়ে আছে। ফলে গরমের ভ্যাপসাভাব কেটে বইছে স্বস্তির বাতাস।

এর আগে, সকালেই আবহাওয়া অফিস জানায়, ঢাকাসহ দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির এ প্রবণতা আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে বলেও জানায় সংস্থাটি।

Advertisement

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টির এ প্রবণতা আগামী তিন দিন বাড়তে পারে।

আরো পড়ুন> ব্যাংকেও নতুন সময়, কার্যকর বুধবার থেকে 

আবহাওয়ার পূর্বাভাসে আরো জানানো হয়, ভারতের ছত্তিশগড়ে অবস্থানরত নিম্নচাপটি বর্তমানে উত্তর মধ্যপ্রদেশে অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে আরো দুর্বল হয়ে যেতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, স্থূল নিম্নচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

ঢাকায় সোমবার দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এদিন সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

সারাদিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর ফলে চলমান মৃদু তাপ  বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!