ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বৃষ্টি কমেছে, তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪১, ২১ আগস্ট ২০২২
বৃষ্টি কমেছে, তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ
ফাইল ফটো

বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাব অনেকটাই কেটে গেছে। এর ফলে বৃষ্টি কমে যাওয়ায় গরম আরো বাড়তে পারতে বলে দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর আরো জানায়, সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। বৃহস্পতিবার  উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হলে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত জারি করা হয়েছিল।

এদিকে রোববার সকাল থেকেই ঢাকার আকাশ রোদময়। তবে মাঝে-মধ্যে দেখা মিলছে মেঘেরও। দেশের কোথাও কোথাও বৃষ্টি না থাকা ও একেবারে কমে যাওয়ায় গরম বাড়তে শুরু করেছে। 

Advertisement

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ছাড়া সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে হাতিয়ায়।

আবহাওয়া অফিস জানায়, ভারতের ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে আরও দুর্বল হয়ে যেতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামী তিনদিনে বৃষ্টি বাড়তে পারে।

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!