ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

২ ডিগ্রি তাপমাত্রা বাড়লেই গলে যাবে বিশ্বের বৃহৎ বরফের স্তর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৩, ১১ আগস্ট ২০২২
২ ডিগ্রি তাপমাত্রা বাড়লেই গলে যাবে বিশ্বের বৃহৎ বরফের স্তর
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়লে কয়েক শতাব্দীর মধ্যে বিশ্বের বৃহত্তম বরফ স্তর গলে যেতে পারে। এতে ‘কয়েক মিটার’ বেড়ে যেতে পারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা।- খবর ওয়াশিংটন পোস্টের।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন বেশি থাকলে পূর্ব অ্যান্টার্কটিকা বরফ স্তর গলে ২১০০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় অর্ধ মিটার বেড়ে যেতে পারে বলে মত প্রকাশ করেছেন ডারহাম ইউনিভার্সিটির গবেষকরা। এ গবেষণায় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও  মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা অন্তর্ভুক্ত ছিলেন। তাদের এ গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে বৈজ্ঞানিক জার্নাল নেচারে।

Advertisement

গবেষকরা বলেন, যদি এর বাইরে নির্গমন আরো বেশি হয় তবে ইএআইএস গলে ২৩০০ সালের মধ্যে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় এক থেকে তিন মিটার ও ২৫০০ সালের মধ্যে দুই থেকে পাঁচ মিটার হতে পারে। তবে যদি নির্গমন নাটকীয়ভাবে কমে যায়, তাহলে মূল্যায়ন অনুসারে ইএআইএস গলন কমায় ২১০০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় দুই সেন্টিমিটার বাড়তে পারে।

এটি গ্রিনল্যান্ড এবং পশ্চিম অ্যান্টার্কটিকা থেকে অনুমিত বরফ গলার ক্ষতির চেয়ে অনেক কম হবে। 

গবেষণা রিপোর্টের প্রধান লেখক ডারহাম ইউনিভার্সিটির ভূগোল বিভাগের ক্রিস স্টোকস বলেন, আমাদের বিশ্লেষণের অন্যতম মূল উপসংহার হলো- পূর্ব অ্যান্টার্কটিকা বরফের স্তরটির ভাগ্য আমাদের হাতেই রয়ে গেছে।

তিনি আরো বলেন, এ বরফের স্তরটি এ গ্রহে এখন পর্যন্ত সবচেয়ে বড়। এতে সমুদ্রপৃষ্ঠের ৫২ মিটার উচ্চতার সমতুল্য জলরাশি রয়েছে। এ ঘুমন্ত দৈত্যটিকে জাগ্রত না করে ঘুমন্ত রাখার ক্ষমতা আমাদের হাতে রয়েছে।

ক্রিস স্টোকস বলেন, প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার অঙ্গীকার করা হয়েছে। সেটি অনুসরণ করলে পূর্ব অ্যান্টার্কটিকা বরফের স্তর গলা বন্ধ করা সম্ভব।

গবেষকরা ২১০০, ২৩০০ ও ২৫০০ সাল পর্যন্ত বিভিন্ন গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাত্রা ও বরফের স্তরে তাপমাত্রার প্রভাবের মডেল কম্পিউটার সিমুলেশন করেন।

তিন মিলিয়ন বছর আগে যখন তাপমাত্রা বর্তমানের তুলনায় প্রায় ২-৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল তখন ইএআইএস-এর কিছু অংশ ‘ধ্বসে পড়ে বলে  প্রমাণ পান গবেষকরা। একইসঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কয়েক মিটার বাড়ার বিষয়টি শনাক্ত করেন তারা।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বরফ
লিংক সফলভাবে কপি হয়েছে!