শনিবার সকালে খিলগাঁও থানা পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নীলুফা আক্তার হাসি (৩৬) নামের ঐ নারী পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত উপ-পরিদর্শক বজলুর রশিদের স্ত্রী বলে জানা গেছে।
.png)
প্রথমিক তদন্তে পুলিশ কর্মকর্তারা বলছেন, নীলুফা দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। শনিবার সকালে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার ১১ নম্বর রোডের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
আরো পড়ুন> স্বপ্ন সুপার শপে আগুন, দুই ঘণ্টায় ছাই ফুড কর্নার
খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম জানান, পরিবারের সদস্যরা দাবি করেছেন ঐ নারী গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি আরো জানান, তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি পুলিশও ঘটনার তদন্ত করছে।
এদিকে স্বজনরা জানান, নীলুফার গ্রামের বাড়ি পাবনার সুজানগর উপজেলায়। তার বাবার নাম হাতেম আলী। স্বামী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে তিনি তিলপাপাড়ার ঐ বাসায় থাকতেন।