ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ৫ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫২, ১ সেপ্টেম্বর ২০২২
রাজধানীতে ৫ ছিনতাইকারী আটক
ফাইল ফটো

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন- মাসুম ব্যাপারী (২৫), সাঈদ চৌধুরী সজীব (২৮), ইমরান হাওলাদার (২৩), নাজমুল শেখ (২১) ও হারুনুর রশিদ (৩৫)।

বৃহস্পতিবার যাত্রাবাড়ী, শাহাবাগ ও লালবাগ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-১০ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মাসুম ব্যাপারী ও সাঈদ চৌধুরী সজীব নামে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ছুরি, মোবাইল ও নগদ ২৫০ টাকা উদ্ধার করা হয়।

Advertisement

এছাড়া বুধবার রাজধানীর শাহাবাগ ও লালবাগ এলাকায় অভিযান চালিয়ে ইমরান হাওলাদার, নাজমুল শেখ ও হারুনুর রশিদকে আটক করে র‌্যাব-১০ এর অপর একটি দল। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত সুইজ গিয়ার চাকু, দু'টি ছুরি ও মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে- বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ী, শাহাবাগ ও লালবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!