শনিবার বেলা ১১টার দিকে মান্ডা বটতলা মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মুগদা থানার এসআই শাহ আব্দুল আজিজ বলেন, নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বারে। সে মুগদার মান্দা বটতলা এলাকায় পরিবারের সঙ্গে থাকতো।
.png)
তিনি বলেন, আমরা খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় মরদেহ।
এসআই জানান, নিহতের বাবা একজন রিকশাচালক ও মা মনোয়ারা বেগম একটি হোটেলে চাকরি করেন। আর শরিফ একটি স্থানীয় স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। বাবা-মা ঠিক মতো টাকার যোগান না দেওয়ায় অভিমান করে সে কীটনাশক পানে আত্মহত্যা করেছে।
তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।