ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যাত্রাবাড়ীতে রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৩, ১১ সেপ্টেম্বর ২০২২
যাত্রাবাড়ীতে রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার আরবেন রেস্টুরেন্ট ও চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টার নামের রেস্তোরাঁয় আগুন লেগেছে। এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। 

রোববার  সকাল ৭টায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় আরবেন রেস্টুরেন্ট, চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার প্রথমে সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি জটিল হলে আরো তিনটি ইউনিট পাঠানো হয়। 

Advertisement

তবে এখন পর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!