ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রূপগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৯, ২৬ ফেব্রুয়ারি ২০২১
রূপগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
সিম ফেব্রিক্স লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুন। ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সিম ফেব্রিক্স লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। শ্রমিকরা আগুন জ্বলতে দেখে বেরিয়ে যান। এখনও পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, সিম গ্রুপের বিস্কুট ও তুলা থেকে সূতা তৈরির কারখানায় হঠাৎ করে আগুন লাগে। এরপর চারদিকে ছড়িয়ে পড়ে আগুন।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহআলম বলেন, কাঞ্চন, আড়াইহাজার ও মাধবী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!