ঐ বৃদ্ধ বাবুল মিয়াকে পুরস্কৃত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি। গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর উত্তরার চার নম্বর সেক্টরে ঘটে এ ঘটনা।
বাবুল মিয়া বলেন, ব্রিজের ওপার থেকে নিয়ে এপারে চলে আসে দৌড় দিয়ে। পেছনে একটা ছেলে বলছিল চোর-চোর। কেউ এগিয়ে আসছিল না। তখন আমি লাঠি দিয়ে তাকে আঘাত করে বসিয়ে ফেলি।
.png)
সময়োচিত কাজটির পর অন্যরা এসে সেই ছিনতাইকারীকে ধরে পুলিশে দেন। ছিনতাইকারীর নাম সবুজ। বাড়ি পিরোজপুর। পুলিশের ভয়ে সবুজ চেইনটি গিলে ফেলে। থানায় নেয়ার পর সেটি বের করতে বাধ্য হয় সবুজ।
ছিনতাইকারী ধরতে সহায়তা করায় বাবুল মিয়াকে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন পুরস্কৃত করেন। তিনি বলেন, এমন কাজগুলোকে উৎসাহিত করতে বাবুল মিয়াকে আমরা পুরুস্কৃত করেছি।
বৃদ্ধ বাবুল মিয়া জানান, তার এক সময় কারওয়ান বাজারে চায়ের দোকান ছিল। সংসার ছিল। সব হারিয়ে তিনি এখন একা। বাধ্য হয়েই উত্তরা এলাকায় ভিক্ষা করেন।