ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৯, ৩০ সেপ্টেম্বর ২০২২
রাজধানীতে ছুরিকাঘাতে যুবককে হত্যা
ফাইল ছবি

রাজধানীর কাঠালবাগানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিপন (২৫) নামে এক কিশোর নিহত হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটেছে। কাঁচাবাজার এলাকায় স্থানীয় দুটি পক্ষের বিরোধে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

রাত সাড়ে ১২টার দিকে শিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাত পৌণে ১টার দিকে কলাবাগান থানার ডিউটি অফিসার নজরুল ইসলাম বলেন, কাঁচাবাজার এলাকায় একটি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। এখনো খুনের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। আমাদের ফোর্স গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!