শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান ওই শিক্ষার্থী।
নিহতের স্ত্রী তামান্না জানান, তার স্বামী হাসেম আলী বাড্ডা সাঁতারকুল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পাশাপাশি তিনি একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। শনিবার মাগরিবের নামাজ শেষে হাসেম নিজের রুমে যান। কিছুক্ষণ পর রুমে গিয়ে তিনি দেখতে পান, হাসেম জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
তবে ঠিক কী কারণে হাসেম আলী আত্মহত্যা করেছেন, তা এখনো বুঝে উঠতে পারছেন না তামান্না ও তার স্বজনরা।
হাসেম আলী খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার উত্তর-রশিদনগর গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে। তিন মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তামান্নাকে বিয়ে করেন। বিয়ের পর তারা পূর্বাচল এলাকার একটি ভাড়া বাসায় থাকছিলেন।