ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৮, ১০ অক্টোবর ২০২২
ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর ডেমরা থানার মাতুয়াইল এলাকায় ইন্টারনেটের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আরমান আয়াশ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরমানকে উদ্ধার করে নিয়ে আসা ইন্টারনেটের মালিক সাইদুল ইসলাম শিশির বলেন, সন্ধ্যার সময় যাত্রাবাড়ী মাতুয়াইল বাদশা মিয়া রোডের মাথায় ইন্টারনেটের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন আয়াশ। 

Advertisement

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!