[ রাজধানী ]
৫৪ কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে: ডিএনসিসি মেয়র
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম- ফাইল ফটো
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরের আশপাশে ৫৪টি কমিউনিটি স্থাপন করা হবে। এছাড়া মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালকে জেনারেল হাসপাতাল করা হবে।
বৃহস্পতিবার মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে চলমান ডেঙ্গুরোগীর চিকিৎসা প্রদানে হাসপাতাল পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।
আতিকুল বলেন, ক্লিনিকগুলোতেই ছোটখাটো সমস্যার সমাধান হবে। জরুরি হলে জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হবে। সেভাবেই একটা প্রস্তাবনা মন্ত্রণালয়ে পেশ করেছি। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।
.png)
মেয়র আরো বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ও সিত্রাংয়ের ফলে এডিস মশা বেড়ে গেছে। আমরা ডেঙ্গু প্রতিরোধে কাজ করে যাচ্ছি। জনসচেতনতা তৈরিতে মতবিনিময় সভা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!