[ রাজধানী ]
দুপুর ১২টা থেকে ৫ ঘণ্টা গ্যাস বন্ধ
ফাইল ছবি
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে রাজধানীর কয়েকটি এলাকায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
সোমবার (২১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর, বটতলার পূর্বাংশ ও পশ্চিমাংশসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এ সময়ে এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!